ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ খবর ]

পত্নীতলায় এক হাজার অসহায়ের মাঝে ত্রাণ বিতরণ   

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৩০ মার্চ ২০২০
পত্নীতলায় এক হাজার অসহায়ের মাঝে ত্রাণ বিতরণ   
পত্নীতলায় এক হাজার অসহায়ের মাঝে ত্রাণ বিতরণ   

নওগাঁর পত্নীতলায় করোনাভাইরাস মোকাবিলায় এক হাজার অসহায়ের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।   

সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার। 

ইউএনও মো. লিটন সরকার বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত সরকারি এই কর্মসূচি অব্যাহত থাকবে। করোনা মোকাবিলায় সবাইকে নিজ গৃহে অবস্থানের অনুরোধ জানান ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা ইউএনও মো. লিটন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, ওসি পরিমল কুমার চক্রবর্তী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!